ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১০:৫৭:৪০ পূর্বাহ্ন
কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু ঘটে।পরিবারের অভিযোগ, অপারেশনের সময় ডাক্তার নিঝুম প্রসূতির নাড়ি কেটে ফেলায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।নিহত ইসরাত জাহান এরিন কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে। তবে মায়ের মৃত্যু হলেও নবজাতকটি সুস্থ অবস্থায় রয়েছে। ইসরাত জাহান এরিনের বছরখানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী ইসমিত পাশা দিদারের সঙ্গে। এটি ছিল তার প্রথম সন্তান প্রসবের ঘটনা।

এ বিষয়ে নিহতের মামা হাসনাত জানান, বৃহস্পতিবার রাতে এইচ আর হাসপাতালে ডা. নিঝুম তার ভাগনির অপারেশন করেন। অস্ত্রপাচার করার পর, শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার পালস খুঁজে না পেয়ে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে, এরিনকে পার্শ্ববর্তী মুন হাসপাতালে নেওয়া হলে সেখানে আল্ট্রাসনোগ্রাফি করার পর জানা যায় যে, এরিনের পেটে রক্তক্ষরণ হয়েছে। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসনাত জানান, ডা. নিঝুমের ভুল চিকিৎসার কারণেই তার ভাগনির মৃত্যু হয়েছে।

প্রসূতি এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, ‘আমরা বিশ্বাস করেছিলাম, তাদের চিকিৎসায় আমার মেয়েটি সুস্থ হবে, কিন্তু তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমরা বিচারের দাবি জানাচ্ছি।’হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনামাত্রই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং প্রশাসনকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

শনিবার সকালে ডা. নিঝুমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ‘আমরা একটি তদন্ত টিম পাঠাচ্ছি। টিম বর্তমানে এইচ আর হাসপাতালে যাচ্ছে। এমন মৃত্যু সত্যিই দুঃখজনক। আমাদের ব্যর্থতা হচ্ছে যে, এসব ঘটনায় আমরা রোগীর আত্মীয়-স্বজনদের কাছ থেকে অভিযোগ পাই না। যদি অভিযোগ আসে, তবে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা