ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

সমাবেশে পানি স্প্রে নিয়ে ব্যাখ্যা দিলো ডিএনসিসি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৫:৩৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:৩৭:৫৮ অপরাহ্ন
সমাবেশে পানি স্প্রে নিয়ে ব্যাখ্যা দিলো ডিএনসিসি

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সংস্থাটি গণমাধ্যমে এই বিবৃতি পাঠায়।



বিবৃতিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

 

সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।তিনি জানান, ফ্রি প্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে।

 

মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়, ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি করপোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়, বলেন ডিএনসিসি প্রশাসক।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু