ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল গণঅধিকার পরিষদ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৫:৫৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:৫৫:৪৩ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল গণঅধিকার পরিষদ
আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, শহীদ ও আহতদের প্রকৃত তালিকা প্রণয়নের অগ্রগতি এবং ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশ ছাড়ার সহযোগীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ।

শনিবার (১০ মে) দুপুর ২টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিতে যান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। স্মারকলিপি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এই ইস্যুতে জনগণের সেন্টিমেন্ট অত্যন্ত নেতিবাচক। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইতোমধ্যে আন্দোলন শুরু হয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদ জাতীয় সংলাপের প্রস্তাব করেছে।

এছাড়াও স্মারকলিপিতে বলা হয়, গণহত্যার বিচারে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। দ্রুত বিচার নিষ্পত্তিতে ন্যূনতম ৫টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করেছে সংগঠনটি। শহীদ ও আহতদের তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের উদ্যোগ অপ্রতুল ও অনুল্লেখযোগ্য।

স্মারকলিপিতে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পেয়ে ডামি রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদ তার ছেলে ও শ্যালককে নিয়ে ৮ মে রাত ৩টায় দেশ ছেড়েছেন। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে সে দেশ ছাড়লো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ রয়েছে। গণঅধিকার পরিষদ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা