ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানকে ‘তেলাপোকা’ আখ্যা দিয়ে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার!

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৬:৪২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৬:৪২:৪৩ অপরাহ্ন
পাকিস্তানকে ‘তেলাপোকা’ আখ্যা দিয়ে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার!
বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সবসময় আলোচনায় থাকেন নানারকম বক্তব্যের কারণে। এবার তিনি দাবি তুললেন, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।



ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,  কঙ্গনা লিখেছেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা।



অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের শোবিজাঙ্গনেও এক ধরণের শীতল যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার (৯ মে) রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে। 




জানা যাচ্ছে, তার আসন্ন হলিউড প্রজেক্ট ‘বি দ্যা এভিল’-এর শ্যুটিংয়ের জন্য নিউইয়র্ক গেছেন অভিনেত্রী। এই হরর ফিল্মে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মির প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, ‘জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।’

 

গত এপ্রিলেই কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, ‘বি দ্যা এভিল’ ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় কোনো কাজ নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা