ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করি না: প্রেস সচিব

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করি না: প্রেস সচিব
আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসবে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কারণে বিশ্ব দুঃখ করবে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল।




শফিকুল আলম আরও উল্লেখ করেন, ইতিহাসে দেখা গেছে—পশ্চিমা গণতন্ত্রেও মানবতাবিরোধী অপরাধ এবং মৌলিক জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজের অভিযোগে পুরো রাজনৈতিক দলকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়।




প্রেস সচিব দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ, তাদের নেতৃত্ব, দলীয় কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দলের নেতাকর্মীরা ব্যাংক লুট ও বিপুল অর্থ বিদেশে পাচারে যুক্ত ছিল।




তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে এমন নির্লজ্জ, খুনে, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিপরায়ণ দলের পক্ষে কথা বলবে—এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করছি না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে