ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১২:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:৫৪:০৮ অপরাহ্ন
এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের আভাস রয়েছে আজও। সকাল থেকেই গরমের অনুভূতি বেড়ে গেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও কালবৈশাখীর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



রোববার (১১ মে) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা  গনমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকায় তাপমাত্রা এত বেড়ে গেছে। ফলে এখন যে গরম তা হঠাৎ করে কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আগামীকাল সোমবার ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে।




তিনি বলেন, যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আজ দুই-একটি জেলা থেকে তা দূর হতে পারে। আগামীকাল থেকে কয়েকটি অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। এভাবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে যেসব জায়গায় বৃষ্টি হবে সেসব জায়গায় তাপপ্রবাহ কমে আসবে।তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে, যোগ করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।



আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা