ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০২:০৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০২:০৪:৩৭ অপরাহ্ন
আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য নতুন সিরিজ নির্মাণ করছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিরিজটির নাম ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা মোশাররফ করিম।

এই সিরিজে মোশাররফ করিমকে দেখা যাবে ট্রাকচালক আব্বাস চরিত্রে, যিনি একজন চরম রোমান্টিক হৃদয়ের মানুষ। তার রয়েছে দেশের সাত জেলায় সাতটি সংসার। স্বপ্ন দেখেন আটটি বিয়ে করার। আর সেখান থেকেই শুরু হয় নাটকীয়তা ও মজার ঝামেলা।

সম্প্রতি প্রকাশিত সিরিজের পোস্টারে দেখা গেছে আব্বাসের সাত স্ত্রীকে, যাদের ভূমিকায় অভিনয় করেছেন দেশের পরিচিত মুখরা। তারা হলেন—
সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমি হামিদ, ফারহানা হামিদ, জুই করিম এবং অদিতি বৃষ্টি।

রবিবার (১১ মে) সিরিজটির পোস্টার প্রকাশ করা হয়, যেখানে সাত বউয়ের সঙ্গে আব্বাস চরিত্রে মোশাররফ করিমকেও দেখা যায়। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ বাড়তে থাকে সিরিজটি ঘিরে।

এর আগে নির্মাতা অমিতাভ রেজা ‘ঢাকা মেট্রো’ সিরিজ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন। সেটিও ছিল একটি ভ্রমণনির্ভর গল্প। এবারও রাস্তাঘাট ও বহুভাবনার এক গল্প নিয়ে আসছেন তিনি।

তবে ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি কবে মুক্তি পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা