ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০২:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০২:২১:৪৫ অপরাহ্ন
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের ‘জিম্মিঘর’ থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে এই উদ্ধার অভিযান চালানো হয়। অভিযুক্ত মূলহোতা মো. সাইফুল ইসলাম (৩৯) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার লেঙ্গুরবিল গ্রামের বাসিন্দা এবং মৃত হাফেজ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “টেকনাফ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ হয়ে আসছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জিম্মি করে রাখা ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”

তিনি জানান, গত ২৪ এপ্রিল গভীর সাগর পথে মিয়ানমার থেকে মানব পাচারের সময় অভিযুক্ত সাইফুল ইসলামসহ পাচারকারী চক্রকে আটক করতে অভিযান চালানো হয়। টহল দল চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়, তবে তখনও কিছু ভুক্তভোগী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানব ও মাদক পাচারের মামলা রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, পাচারকারী চক্রটি মোবাইলের মাধ্যমে দালালদের প্রলোভনে ফেলে তাদের টেকনাফে আনে। পরে নানা কৌশলে অপহরণ করে দুর্গম এলাকায় আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হতো।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিদের নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী