ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মামলা দিয়ে পুতুলের মতো আমাকে নাচাচ্ছে লায়লা : মামুন

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৩:৪০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৩:৪০:১৮ অপরাহ্ন
মামলা দিয়ে পুতুলের মতো আমাকে নাচাচ্ছে লায়লা : মামুন
সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে সম্প্রতি চলছে জোর আলোচনা ও সমালোচনা। ব্যক্তিগত সম্পর্ক এবং পরস্পরের প্রতি অভিযোগ-আবেদনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে নানামুখী বিতর্ক। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন প্রিন্স মামুন।

প্রিন্স মামুন দাবি করেন, লায়লার বয়স ৫০ বছর এবং তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের। তিনি বলেন, “আমার সঙ্গে লায়লার ৩ বছরের সম্পর্ক ছিল। এর মধ্যে আমি কখনোই তার ভোটার আইডি কার্ডটাও দেখিনি।”

মামুন আরও বলেন, “আমার জন্ম ২০০৪ সালে। বয়স দেখে ভালোবাসা হয় না। বয়স একটা নাম্বার। ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে। কিন্তু সেই মায়াটা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা তো আমি জানতাম না।”

তিনি অভিযোগ করে বলেন, “ওর সঙ্গে আমার কথা হয়েছিল আমরা সারাজীবন ভালো বন্ধু থাকব। কিন্তু যখন আমি জানলাম ওর ব্যাকগ্রাউন্ড কেমন, তখন ফ্রেন্ডশিপের বাইরে আর যাওয়া সম্ভব না। আমি ব্যাক করতে গেলে ও আমাকে টাকায় আটকে রাখে, মামলা করে রেখেছে। বলেছিল মামলা তুলবে, কিন্তু তোলে না। আমি যেন পুতুলের মতোই নাচছি।”

আরও যোগ করেন, “এখন আমার দোষ হচ্ছে, আমি মেয়েবন্ধুদের সঙ্গে ঘুরলাম কেন। অথচ লায়লা নিজেই একজন অ্যাটেনশন সিকার। তার মেয়ের বয়স ৫০।”

প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা চলছে। কখনো বিতর্কিত ভিডিও, কখনো পরস্পরের প্রতি অভিযোগ—সব মিলিয়ে দুজনই এখন টক অব দ্য সোশ্যাল মিডিয়া। তবে এই বিতর্কের কতটা বাস্তবতা, কতটা মনগড়া—তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা