ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:০০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:০০:২০ অপরাহ্ন
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
চারদিনের টানটান উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে স্বাগত জানিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (১০ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, “এই যুদ্ধবিরতি অঞ্চলে উত্তেজনা কমাতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, মুখপাত্র বাকাই ভারত ও পাকিস্তানের নেতাদের এই সিদ্ধান্তকে দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন। যুক্তরাষ্ট্রের সরাসরি উদ্যোগে শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ট্রাম্প এই যুদ্ধবিরতিকে 'ঐতিহাসিক ও বীরোচিত' পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং কাশ্মীর ইস্যুতে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

ইরান ছাড়াও আন্তর্জাতিক মহলে এই যুদ্ধবিরতিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিরতি শুধু উপমহাদেশ নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক বড় ধাপ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা