ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শঙ্কা কাটছে ভারত-পাকিস্তানের হজ গমনেচ্ছুদের

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
শঙ্কা কাটছে ভারত-পাকিস্তানের হজ গমনেচ্ছুদের
নিশানার সীমানা ছুঁয়ে যাওয়া উত্তেজনার জেরে কিছুদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছিল যুদ্ধাবস্থার মতো এক টানটান পরিস্থিতি। 

২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় কড়া অবস্থান, যা যুদ্ধের আশঙ্কা তৈরি করে। যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশ উত্তেজনা প্রশমনে রাজি হয়।

এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলে। যার ফলে ব্যাহত হয় চলতি বছরের হজ কার্যক্রমও। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মির ও পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলমানদের মধ্যে হজে যাওয়ার বিষয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর জম্মু ও কাশ্মির থেকে হজযাত্রার জন্য নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৬২২ জন। এর মধ্যে ইতিমধ্যে দিল্লি ও শ্রীনগর রুট ধরে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫৮ জন। তবে নিরাপত্তাজনিত কারণে ৯ থেকে ১৪ মে পর্যন্ত হজ ফ্লাইট সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মির হজ কমিটি। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে হজযাত্রীদের মধ্যে। তবে যুদ্ধবিরতির ফলে ফ্লাইট চালু হওয়ার আশা জোরালো হয়েছে, যদিও নিষেধাজ্ঞা ১৪ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পুনরায় হজ কার্যক্রম শুরু করেছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে সাতটি হজ ফ্লাইট বাতিল করে পাকিস্তান, যার ফলে ২ হাজার ২৯০ জন হজযাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০০ জনকে ইতিমধ্যে বিশেষ ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৬৬৯ জন পাকিস্তানি হজযাত্রী সফলভাবে সৌদি আরবে পৌঁছেছেন।

এই অবস্থায় ভারত ও পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী হজযাত্রীদের জন্য পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও নিরাপত্তা পরিস্থিতির ওপর এখনও নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা