ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

ঘরে ফিরলেন ইসরায়েলি ফুটবল–সমর্থকেরা, সহিংসতা ঠেকাতে মোসাদকে নেতানিয়াহুর নির্দেশনা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১১:৪০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১১:৪০:২৮ পূর্বাহ্ন
ঘরে ফিরলেন ইসরায়েলি ফুটবল–সমর্থকেরা, সহিংসতা ঠেকাতে মোসাদকে নেতানিয়াহুর নির্দেশনা
নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলার পর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লীগের খেলা শেষে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। খেলা শেষে ইসরায়েলের ফুটবল সমর্থকদের ওপর এই হামলাকে ইহুদীবিরোধী বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের কর্মকর্তারা এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। 

এই ঘটনায় সন্দেহভাজন ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নেদারল্যান্ডসের পুলিশ জানায়। আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা এ ঘটনাকে "ইহুদীবিরোধী দাঙ্গা" হিসেবে অভিহিত করেছেন এবং উল্লেখ করেছেন যে হামলাকারীরা ইসরায়েলি সমর্থকদের ওপর আক্রমণ চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ভিন্ন একটি দাবি করেছে। তাদের মতে, সহিংসতার সূত্রপাত হয় ইসরায়েলি সমর্থকদের ইসলামবিরোধী এবং ফিলিস্তিনবিরোধী উসকানিমূলক আচরণের কারণে। অ্যাসোসিয়েশনটি অভিযোগ করেছে যে, ইসরায়েলি সমর্থকরা ফিলিস্তিনের পতাকা টানানো দোকান ও বাড়িতে হামলা চালায়। তারা ফিফার কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঘটনাটি নিয়ে দুই দেশের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে একটি পরিকল্পনা করতে গোয়েন্দা সংস্থা মোসাদকে নির্দেশ দিয়েছেন।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা