ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:৪৬:৫৩ অপরাহ্ন
ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের শান্ত রাজত্বে কি তবে ফাটল ধরছে? কিলিয়ান এমবাপের আগমন নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল, এবার সেই গুঞ্জন যেন বাস্তব সংকটে রূপ নিচ্ছে। পিএসজিতে নেইমারের সঙ্গে সম্পর্ক, প্রভাব খাটানো—এসব অভিযোগ আগে থেকেই ছিল এমবাপের বিরুদ্ধে। এবার রিয়াল মাদ্রিদে এসেও যেন একই গল্প শুরু হচ্ছে। আর সেই গল্পের শিকার হতে পারেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোজ।

সান্তোস থেকে এসে রিয়ালে নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু এমবাপে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যাচ্ছে। স্পটলাইটে এখন ভিনিসিয়ুস, এমবাপে ও জ্যুড বেলিংহাম। তার জায়গা যেন একটু একটু করে সরে যাচ্ছে ব্যাকফুটে। শুধু তাই নয়, তরুণ মিডফিল্ডার আর্দা গুলের পারফরম্যান্সও চোখে পড়ছে ক্লাবের। সব মিলিয়ে রদ্রিগোর জন্য এটা আর খুব স্বস্তিকর পরিবেশ নয়।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি—রদ্রিগো এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন। চলতি গ্রীষ্মে নতুন ঠিকানা খোঁজার চিন্তাও করছেন তিনি। যদিও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না। সম্ভাব্য নতুন কোচ জাবি আলোনসোর সঙ্গে আলোচনার পর বুঝতে চান, তার জন্য ক্লাবের পরিকল্পনা কী। যদি নিজের জায়গা আরও সংকুচিত হয়ে আসে, তাহলে হয়তো এবার বিদায় বলবেন সান্তিয়াগো বার্নাবেউকে।

রদ্রিগোর সম্ভাব্য গন্তব্য? আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি—এই দুই ইংলিশ ক্লাবের নামই ঘুরছে জোরালোভাবে। ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছেন গার্দিওলা। আর আর্সেনালের কথা বলতে গেলে, জাতীয় দলের দুই সতীর্থ মার্টিনেলি ও গ্যাব্রিয়েল হেসুস আছেন ইতিমধ্যে। ফলে গানার শিবিরেও রদ্রিগো সহজেই মানিয়ে নিতে পারেন।

তবে তার দামও কম নয়। রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো হলেও, অন্তত ৮৫ মিলিয়নের প্রস্তাব পেলেই রিয়াল তাকে ছাড়তে পারে। কারণ, দলবদলের এই মৌসুমে নতুন তারকাদের দলে নিতে চায় রিয়াল। আর সেটার ফান্ড জোগাড়ে রদ্রিগোর বিক্রি বড় একটা ভূমিকা রাখতে পারে।

সবকিছু এখন নির্ভর করছে নতুন কোচ আর ক্লাবের পরিকল্পনার ওপর। তবে একটা কথা নিশ্চিত—এই গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটের হট টপিক হয়ে থাকবেন রদ্রিগো গোজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা