ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৫:০১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৫:০১:২৪ অপরাহ্ন
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জের লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অবশেষে আইনি পদক্ষেপ নেওয়া হলো। আলোচিত এই ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

রবিবার (১১ মে) সকালে মুক্তারপুর নৌপুলিশের এসআই মিলন বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সরাসরি মারধরে জড়িত নেহাল আহমেদ জিহাদ এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গেছে, জিহাদ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনির হোসেনের ছেলে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনিভাবে একত্রিত হওয়া, অনধিকার প্রবেশ, মারধর, ভাঙচুর, সম্পত্তির ক্ষতি এবং হুমকির অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযুক্ত জিহাদ স্বেচ্ছায় সদর থানায় আত্মসমর্পণ করে। রোববার মামলার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এম ভি ক্যাপ্টেন লঞ্চে ‘মাদক ও অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ তুলে স্থানীয়রা হামলা চালায়। এ সময় দুই তরুণীকে জনসমক্ষে মারধর করা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা