ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৬:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৬:২০:১২ অপরাহ্ন
যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান
ভারতের সঙ্গে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মির সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের পর পাকিস্তান বলেছে, তারাও কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায়। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধবিরতির বোঝাপড়ায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর গঠনমূলক ভূমিকার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মিত্রদের এই পদক্ষেপ প্রতিবেশী দুই দেশের উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় ধরনের অগ্রগতি।’’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহকেও আমরা সাধুবাদ জানাই। কারণ এটি দীর্ঘদিনের এক বিরোধ; দক্ষিণ এশিয়াসহ বহির্বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও যার গভীর প্রভাব রয়েছে।’’

তবে জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের এই বিরোধের যেকোনও ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী হতে হবে বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এই সংকটের সমাধান করা হলে তা কাশ্মিরি জনগণের মৌলিক অধিকার—বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকা নিশ্চিত হবে।


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার বিষয়ে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ।’’

বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর করার অপেক্ষায় আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কমেন্ট বক্স