ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১১:৫১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১১:৫১:১৬ পূর্বাহ্ন
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। আজ শনিবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন তারা।কারখানাগুলো হলো— টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও সেটি করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের এক নোটিশে বলা হয়, সেপ্টেম্বর মাসের বেতন ৭ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২৮ নভেম্বর পরিশোধ করা হবে।

আজ আরেক নোটিশে গ্রুপের চেয়ারম্যান বলেছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি অতিসত্বর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ করব। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা