ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গাজায় ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত ২৬

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত ২৬
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার রাতে চালানো এসব হামলায় আট শিশুসহ অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (১১ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

গাজার দেইর আল-বালাহ শহরে একটি ড্রোন হামলায় দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। একইদিনে শহরের আরেক হামলায় আরও একজন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় বাবা-ছেলে নিহত হন। শহরের পশ্চিমাঞ্চলে আরও একটি ড্রোন হামলায় চারজন নিহত, যাদের মধ্যে দুইজন শিশু ছিল।

এছাড়া, আল-মাওয়াসি এলাকায় এক শিশুকে লক্ষ্য করে চালানো হামলায় সে নিহত হয় এবং কাছাকাছি স্থানে আরও এক যুবক নিহত হন। গাজা সিটি অঞ্চলেও পৃথক দুটি হামলায় এক শিশু ও পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে