ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:১৪:১৭ অপরাহ্ন
ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
ভারতের ছত্তিশগড় রাজ্যে গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা, যেখানে নিহত হয়েছেন একসঙ্গে ১৩ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন নারী ও ৪ জন শিশু। আহত হয়েছেন আরও ১১ জন। একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি যাত্রীবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি কার্গোবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




রোববার (১১ মে) গভীর রাতে ছত্তিশগড়ের রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার সড়কে সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। চাতৌদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময়, খারোরা থানা এলাকার সারাগাঁওয়ে তাদের যাত্রীবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই বহু মানুষ মারা যান এবং বাকিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের তাৎক্ষণিকভাবে রায়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সমাজের নানা মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা