ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে : নরেন্দ্র মোদি 

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:২২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:৫০:১০ অপরাহ্ন
ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে : নরেন্দ্র মোদি 
পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা পর মোদির এই বক্তব্য সামনে এল।ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার (১১ মে) রাতে সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’ (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)।ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা।


 
এর আগে, ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতীয় যুদ্ধবিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়। ভারত মনে করছে, এই হামলার মাধ্যমে পাকিস্তান থেকে সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন হামলার জবাব দেয়া হয়েছে।অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি।
 



এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল