ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ট্রাম্পকে বিলাসবহুল জেট ‘উপহার’ দিচ্ছে কাতার? ঘনীভূত হচ্ছে বিতর্ক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:৩৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:৩৩:৫৫ অপরাহ্ন
ট্রাম্পকে বিলাসবহুল জেট ‘উপহার’ দিচ্ছে কাতার? ঘনীভূত হচ্ছে বিতর্ক
হোয়াইট হাউস ও কাতারের রাজপরিবারের মধ্যে বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমানের সম্ভাব্য হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কাতার এই বিমান 'উপহার' হিসেবে দিচ্ছে। তবে বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ কাতার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ‘সাময়িক ব্যবহারের’ জন্য দেওয়া হতে পারে।রবিবার (১১ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেন, “৪০ বছরের পুরোনো এয়ার ফোর্স ওয়ানের পরিবর্তে, সম্পূর্ণ বিনামূল্যে, তারা (কাতার) আমাদের প্রতিরক্ষা বিভাগকে একটি ৭৪৭ বিমান উপহার দিচ্ছে। এটা দেখেই ডেমোক্র্যাটরা বিরক্ত।”



তবে কাতারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এটি উপহার নয় বরং সাময়িক ব্যবহারের জন্য আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের এক মুখপাত্র বলেন, “বিষয়টি এখনো কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আইনি বিভাগে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”বিশেষজ্ঞদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন উপহার আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের উপহার গ্রহণে কঠোর আইন রয়েছে।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “বিদেশি সরকার থেকে যে কোনো উপহার সম্পূর্ণ আইন মেনে গ্রহণ করা হয়। ট্রাম্প প্রশাসন স্বচ্ছতার প্রতি অঙ্গীকারবদ্ধ।”



সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষে এই বিমানটি তার প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দান করা হতে পারে। সাধারণত এয়ার ফোর্স ওয়ান পরবর্তী প্রশাসনের জন্য সংরক্ষিত থাকে। এখন পর্যন্ত শুধু রোনাল্ড রেগানের লাইব্রেরিতে একটি পুরনো এয়ার ফোর্স ওয়ান রাখা হয়েছে।ট্রাম্পের প্রথম মেয়াদে কাতারের সঙ্গে তার সম্পর্ক ছিল ইতিবাচক। ২০১৯ সালে কাতার বড় পরিসরে মার্কিন বিমান কেনার ঘোষণা দিয়েছিল।



বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনকারী বোয়িং ৭৪৭-২০০বি মডেলের দুটি বিমান ১৯৯০-৯১ সাল থেকে ব্যবহার হচ্ছে। যদিও বোয়িং নতুন দুটি ৭৪৭-৮ মডেল তৈরির চুক্তি পেয়েছে, তবে সময়মতো বিমান সরবরাহ করতে পারছে না বলে অভিযোগ করেছেন ট্রাম্প।বোয়িং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান দুটি ২০২৭ বা ২০২৮ সালের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী