ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে A1 Esports

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:২০:৩৯ অপরাহ্ন
পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে A1 Esports
বাংলাদেশে PUBG Mobile-এর প্রত্যাবর্তনের পর প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট PUBG Mobile National Championship (PMNC) ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে A1 Esports।

দেশের শীর্ষস্থানীয় দলগুলো অংশ নেয়া এই প্রতিযোগিতায় ছিল ১০ লক্ষ টাকা প্রাইজপুল এবং আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ। পুরো টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে শেষ ম্যাচে শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ১, ফলে জয়-পরাজয়ের সমীকরণ নির্ভর করছিল একমাত্র সেই ম্যাচের ফলাফলের ওপর।

এই চাপের মধ্যেও অভিজ্ঞতা ও কৌশল দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে A1 Esports। প্রতিপক্ষদের ঠাণ্ডা মাথায় পরাজিত করে জয় নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে তাদের জয়সূচক ‘চিকেন ডিনার’ ছিল আসরের গেম-চেঞ্জার।

এই জয়ের মাধ্যমে A1 Esports এখন বাংলাদেশের একমাত্র দল হিসেবে PUBG Mobile Super League (PMSL)-এ অংশগ্রহণ করবে, যা অনুষ্ঠিত হবে কাজাখস্তানে। সেখানে তারা বিশ্বের সেরা PUBG দলগুলোর বিপক্ষে লড়বে।

A1 Esports–এর এই জয় শুধু একটি ট্রফি জয় নয়; বরং এটি বাংলাদেশের ইস্পোর্টস জগতে এক বড় মাইলফলক। এটি প্রমাণ করেছে, দেশের গেমাররাও আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা