ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান: এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান: এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, চলমান সংঘর্ষে পাকিস্তান ভারতীয় একাধিক সামরিক স্থাপনা এবং ‘সন্ত্রাসী’ প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে।

তিনি বলেন, আকাশপথে যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

এক সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ বলেন, “ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় পিএএফ অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এই জবাব ছিল সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক।”

এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ মন্তব্য করেছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির মাত্র ‘সামান্য ঝলক’ দেখিয়েছে। তিনি সতর্ক করে বলেন, “পারমাণবিক যুদ্ধ জড়ানো নিছক বোকামি হবে।”

তিনি আরও জানান, যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে নয়, বরং ভারতের পক্ষ থেকেই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, “আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ তা লঙ্ঘন করে, আমরা উপযুক্ত জবাব দেবো।”

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই বক্তব্য দ্বিপাক্ষিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যদিও উভয় দেশই যুদ্ধ এড়ানোর পক্ষে কথা বলছে, বাস্তব পরিস্থিতি ভিন্ন বার্তা দিচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার