ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:০১:৩৩ অপরাহ্ন
সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল
ফুটবলের মূল মঞ্চে সময়টা ভালো না কাটলেও সেলেসাওদের জন্য সুখবর এসেছে বিচ ফুটবল থেকে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

রোববার (১১ মে) অনুষ্ঠিত মেগা ফাইনাল ছিল টানটান উত্তেজনায় ভরপুর। গোল-মিস-ম্যাজিক—সব কিছুতেই জমজমাট ছিল ম্যাচটি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে শিরোপা ছিনিয়ে নেয় ব্রাজিল। এই নিয়ে বিচ ফুটবলে সর্বোচ্চ সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ফিফার দুই সংস্করণেই সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন ব্রাজিলই।

ফাইনালে পৌঁছানোর পথটিও ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে ব্রাজিল হারায় সালভাদোর, ইতালি, ওমান এবং স্পেনকে। বিশেষ করে ওমানের বিপক্ষে তারা এক ম্যাচেই করে ১১ গোল, যা এবারের আসরের সর্বোচ্চ।

এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সেলেসাওরা। সেমিতে পর্তুগালকে ৪-২ ব্যবধানে হারায় তারা।

এদিকে, ফুটবলের মূল মঞ্চে বেশ কিছুটা ছন্দহীন সময় পার করছে ব্রাজিল। নেইমার, রাফিনহাদের নিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)। নতুন কোচ আনার পরিকল্পনা চলছে, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। ‘মিশন হেক্সা’ সফল করতে মূল দলের জন্য নতুন কৌশল সাজানো হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন