ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টেলর সুইফটের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৮:৩৭ অপরাহ্ন
টেলর সুইফটের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা
যত সমস্যা তৈরির মূলে রয়েছে রোম্যান্টিক ড্রামা ফিল্ম ‘ইট এন্ডস উইথ আস’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালে। জাস্টিন বাল্ডোনি পরিচালক হয়ে নিজের বিপরীতে অভিনয়ের জন্য কাস্ট করেছিলেন ‘গসিপ গার্ল’খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলিকে। মাত্র ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার। সবই ঠিকঠাক ছিল। কিন্তু গোল বাধে সিনেমাটি মুক্তির প্রায় চার মাস পর। সেই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন ব্লেইক। 




এর মাসখানেক পর, চলতি বছরের জানুয়ারিতে লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন বাল্ডোনি। এবার এ মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্যসংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে। তার বিরুদ্ধে অভিযোগ ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উসকানি দিয়েছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফ্টের নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন। 




তার প্রতিনিধিরা বিবিসিকে বলেছেন, ‘ট্যাবলয়েড ক্লিকবেইড’ তৈরির জন্য জাস্টিন বাল্ডোনি ও ব্লেইক লাইভলির মধ্যকার আইনি বিরোধে তাকে জড়ানো হয়েছে। আগামী বছরের মার্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বাল্ডোনি বলেছেন, ২০২৩ সালে স্ক্রিপ্ট পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য তাকে লাইভলির নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানান হয়েছিল- যেখানে লাইভলির স্বামী অভিনেতা ও প্রযোজক রায়ান রেনল্ডস এবং টেলর সুইফ্ট উপস্থিত ছিলেন। সুইফটের প্রতিনিধিরা বলেছেন, ‘তিনি (টেলর সুইফট) কখনো কাস্টিং কিংবা সৃজনশীল সিদ্ধান্তে জড়িত ছিলেন না।’ বালডোনির মতে, ২০২৩ সালে দৃশ্যটির পুনর্লিখন নিয়ে উত্তেজনা ছিল, যেখানে তিনি রেনল্ডস এবং সুইফটকে উপস্থিত দেখে অবাক হয়েছিলেন। 




এ ছাড়াও অভিযোগ করা হয়েছে, সুইফট ইসাবেলা ফেরারের সঙ্গে তখন সম্পৃক্ত ছিলেন- যখন সিনেমাটির শুটিং চলছিল। ইসাবেলা লাইভলির করা চরিত্র লিলি ব্লুম-এর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। ইট এন্ডস উইথ আস-এর নিউইয়র্ক প্রিমিয়ারে বক্তব্য দিতে গিয়ে ফেরার বলেছেন, ‘টেলর সুইফট তার অডিশনের একটি সহায়ক অংশ ছিলেন।’ কিন্তু সুইফটের প্রতিনিধিরা বলেছেন, সিনেমায় তার একমাত্র সম্পৃক্ততা ছিল তার গান ‘মাই টিয়ার্স রিকোচেট’ ব্যবহারের অনুমতি দেওয়া। এ কাজ তো আরও ১৯ জন শিল্পীও করেছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা