ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আইভীর জামিন আবেদন নামঞ্জুর

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৫:০১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৫:০১:৪৭ অপরাহ্ন
আইভীর জামিন আবেদন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।

দুপুরে আদালতে আইভীর আইনজীবীরা জামিন এবং ডিভিশনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। তবে ডিভিশনের বিষয়ে আদালত নীতিগতভাবে একমত পোষণ করেন এবং সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সাবেক মেয়র। আমরা তাকে ডিভিশন দেওয়ার আবেদন করেছি, আদালত তা বিবেচনায় নিয়েছেন।”

এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান মামলাগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আইভী কখনও কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নামেননি। তার বিরুদ্ধে সব মামলাই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কেবল একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, বাকি মামলাগুলোতে কাস্টডি না থাকায় জামিন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে।”

সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার এবং জামিন বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা