ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অপারেশন সিঁদুর: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৫:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৫:৪৭:২২ অপরাহ্ন
অপারেশন সিঁদুর: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
কাশ্মিরে সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে এবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) রাত ৮টায় ভারতীয় সময় এই ভাষণ প্রচারিত হবে। এটাই হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো চারদিনব্যাপী ‘অপারেশন সিঁদুর’-এর পর মোদির প্রথম সরাসরি প্রতিক্রিয়া।

২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারী হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নিহত হন। এর জবাবে ভারত গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার ঘাঁটি। ভারত দাবি করেছে, এই অভিযানে অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান অবশ্য হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের সামরিক আঘাতের জবাবে পাকিস্তান ‘বুনইয়ান-উল-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা চার দিন ধরে চলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়। তবে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে এক পোস্টে বলেন, “শুভবুদ্ধির উদয় হয়েছে”।

তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সীমান্তে গুলি বিনিময় শুরু হয়, দুই দেশই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে। উভয় দেশের সশস্ত্র বাহিনীও হুঁশিয়ারি দিয়েছে, যদি যুদ্ধবিরতি আবার ভঙ্গ হয়, তাহলে পাল্টা জবাব আরও কঠোর হবে।

প্রধানমন্ত্রী মোদির ভাষণে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক অবস্থান— এসব প্রসঙ্গ উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার