ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘মাকে স্পেশালি একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না’

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৬:০০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৬:০০:৫১ অপরাহ্ন
‘মাকে স্পেশালি একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না’
নিলয় আলমগীর মা দিবস উপলক্ষে তার আবেগঘন ভাবনার কথা জানিয়ে অনন্য এক বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, মাকে শুভেচ্ছা জানানোর জন্য শুধু একটি বিশেষ দিন যথেষ্ট নয়, বরং বছরের ৩৬৫ দিনই মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। তার মতে, শুধু নিজের মা নয়— পৃথিবীর সব প্রাণীর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানো উচিত।

সাক্ষাৎকারে নিলয় জানিয়েছেন, ছোটবেলায় মা পড়াশোনা না করলে বকতেন, খেলাধুলা বেশি করলে মারতেন—যদিও তখন বুঝতেন না, এখন বুঝতে পারেন যে এসবই ভালোবাসা থেকে। তিনি বলেন, বড় হয়ে যাওয়ার পর মা এখন আর বকেন না, বরং খোলামনে কথা বলেন, অভিমান করেন।

তিনি মা-বাবা দুজনের সমান ভালোবাসা পেয়েছেন জানিয়ে বলেন, “আমার স্বপ্ন সবসময় বাবা-মাকে খুশি রাখা। আমার পৃথিবীটাই মা।”

মা দিবসে কেক কাটা, ফুল দেওয়া কিংবা ছোটখাটো উপহারের মাধ্যমে মাকে খুশি করার চেষ্টা করেন বলেও জানান তিনি।

নিলয়ের বক্তব্যের অন্যতম দিক হলো, তিনি বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের দুঃখজনক বাস্তবতা নিয়েও কথা বলেছেন। বলেন, “বাবা-মা বেঁচে থাকার পরও যদি তারা বৃদ্ধাশ্রমে থাকেন, সেটা সন্তানদের জন্য দুর্ভাগ্য। বাবা-মার সেবা করা সৌভাগ্যের ব্যাপার, সবাই সে সুযোগ পায় না।”

নিলয়ের এই হৃদয়ছোঁয়া কথাগুলো নিঃসন্দেহে অনেকের চিন্তাভাবনায় নাড়া দেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা