ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

তিনদিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে দস্যুদের হাতে অপহরণ হওয়া ১৯ জেলের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১২:১৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১২:১৪:৫৪ অপরাহ্ন
তিনদিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে দস্যুদের হাতে অপহরণ হওয়া ১৯ জেলের

বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণের তিনদিনেও খোঁজ মেলেনি কুতুবদিয়ার ১৯ জেলের। পরিবারে চলছে কান্না আহাজারি।অপহৃতদের দ্রুত ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাশখালীর ইসমাইল কোম্পানির ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে চান মাঝি। দস্যুরা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতি করতে আসা ট্রলারে মাঝিকে তুলে দেয় জলদস্যুরা।

একপর্যায়ে মাঝি গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে ওই ট্রলারে লাফ দেয়। এ সময় ট্রলারে থাকা ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল ট্রলারটি চালিয়ে মাঝিকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান। তবে ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দলদস্যুরা।

এ বিষয়ে কুতুবদিয়ায় উপজেলা নির্বা‌হী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, ১৯ জেলেকে উদ্ধারের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে। চেষ্টা চলছে দ্রুত উদ্ধারের জন্য।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট