ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ ব্যবসায়ী আটক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:০৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:০৩:১১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুরে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১২ মে) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলছিল মানি লন্ডারিং কার্যক্রম। এনএসআই-এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকেই ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৬১০ টাকা।

এ সময় দুই ব্যবসায়ীকে মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত বলেন, “এনএসআই-এর তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা