ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৩৭:১১ অপরাহ্ন
বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিন পরেই মঙ্গলবার (১৩ মে) পাঞ্জাবের আদমপুর এয়ারবেস পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গত ৯ ও ১০ মে রাতে পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই বিমান ঘাঁটি। হামলার পরপরই সেখানে মোদির এই সফরকে সেনাদের মনোবল বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদি ঘাঁটির ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেন এবং যুদ্ধবিরতির পর সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে করণীয় নিয়ে সেনাদের সঙ্গে আলোচনা করেন। সেইসঙ্গে ‘অপারেশন সিন্দুর’-এর সফল বাস্তবায়নের জন্য সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আদমপুর ঘাঁটিতে অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে। একইসঙ্গে পাকিস্তানের হাইপারসনিক মিসাইলের জবাবে দেশীয় প্রযুক্তির লেজার ডিফেন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা