ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছালেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
সৌদি পৌঁছালেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরে মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সৌদি সফর। খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। বিমানবন্দরেই সৌদি রাজপরিবারের প্রতিকৃতির পাশে শুরু হয় দুই নেতার প্রথম বৈঠক। বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সৌদি সফর শেষে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার প্রভাব বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্প-এমবিএস বৈঠক মার্কিন-সৌদি কৌশলগত জোট পুনরুজ্জীবনের বার্তা দিতে পারে।

কমেন্ট বক্স