ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৫৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৩:৫৬:০৮ অপরাহ্ন
রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মামলার বাকি ৯ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও ৬ জনের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আখতার রুবি বলেন, “এটি একটি মানবতাবিরোধী অপরাধ।” আদালত এ প্রসঙ্গে বলেন, “এই হামলা ছিল দেশের সাংস্কৃতিক অধিকারের ওপর সরাসরি আঘাত।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, “এই রায় সঠিক হয়নি। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নয়, বরং নৈতিক কারণে এই সাজা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সময় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জন এবং পরে হাসপাতালে আরও একজনসহ মোট ১০ জন নিহত হন। ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা