ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:০৪:০২ অপরাহ্ন
প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরান একের পর এক পরোক্ষ বৈঠকে বসছে। বৈঠকের পর দুই পক্ষ থেকেই আসছে ইতিবাচক সুর। ইরানের যুক্তিসঙ্গত অবস্থানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা যেতে না যেতেই তেহরানের সামরিক গবেষণাকেন্দ্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১২ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘দেখা যাক, আমরা ইরান ইস্যুতে কী করতে পারি। আলোচনার ফল ইতিবাচক হবে বলেই মনে হচ্ছে। তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান যথেষ্ট যুক্তিসঙ্গত ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।’

ট্রাম্পের এমন মন্তব্যে সমঝোতার সম্ভাবনা জোরালো হলেও কয়েক ঘণ্টা পরই ভিন্ন বার্তা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা জারি করা হয় ইরানের সামরিক অস্ত্র গবেষণাগার ও সংশ্লিষ্ট তিন কর্মকর্তার ওপর। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তারা, কোনো মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনেও জড়াতে পারবেন না।

এ নিয়ে ইরান সরাসরি কোনো মন্তব্য না করলেও ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফরাসি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি যদি জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করে, তাহলে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাবে যা আর ফিরিয়ে নেওয়া যাবে না।’

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ ও টম কটন।
টেড ক্রুজ বলেন, ‘খামেনি এখনও ট্রাম্পকে হত্যার জন্য খুনি ভাড়া করছেন।’

অন্যদিকে টম কটন জানান, ‘আয়াতুল্লাহরা ট্রাম্পকে ভয় পান বলেই তাকে হত্যার চেষ্টা করেছে। ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই হওয়া উচিত যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা