ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ঢাকায় জাতীয় সংগীতে বাধা দেয়ায় চবি শিক্ষার্থীদের প্রতিবাদ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:১০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:১০:২৩ অপরাহ্ন
ঢাকায় জাতীয় সংগীতে বাধা দেয়ায় চবি শিক্ষার্থীদের প্রতিবাদ
জাতীয় সংগীতের মর্যাদায় আঘাত হানার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক প্রতীকী কর্মসূচি। রোববার (১২ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন সাধারণ শিক্ষার্থীরা।

সম্প্রতি রাজধানীর শাহবাগে এক রাজনৈতিক সমাবেশ চলাকালে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারই প্রতিবাদে এই আয়োজন করেন চবির সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজক এফ.পি. বাবর বলেন, ‘জাতীয় সংগীতের মর্যাদা রক্ষায় আমরা আজ স্বতঃস্ফূর্তভাবে একত্র হয়েছি। সার্বভৌমত্ব, জাতীয়তা ও সাংস্কৃতিক চেতনার প্রশ্নে আমরা কখনো আপোষ করব না।’

অংশগ্রহণকারী শিক্ষার্থী আজহারুল ইসলাম বিপ্লব বলেন, ‘জাতীয় সংগীত কেবল একটি গান নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সম্মানের প্রতীক। এর অবমাননা মানে জাতির ইতিহাস, ঐতিহ্য ও চেতনার ওপর আঘাত। আমরা তা মেনে নিতে পারি না।’

এই কর্মসূচি সফল করতে সহায়তা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (CUBS)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘সাংস্কৃতিক প্রতিবাদ শব্দহীন নয়। সংগীতের প্রতিটি সুরে আমরা দেশের প্রতি আনুগত্য প্রকাশ করি। জাতীয় সংগীতের অপমান মানে আমাদের অস্তিত্বের অবমাননা।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা জানান, জাতীয় পরিচয় ও চেতনাকে ঘিরে কোনো অবমাননা বরদাশত করা হবে না।

কমেন্ট বক্স
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার