ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন?

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৭:১৫ অপরাহ্ন
পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন?
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীন সরকার। সেইসঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন রেড ক্রিসেন্টের পরিচালক মিজানুর রহমানের হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে লিউ ইউয়িন বলেন, “চীন এখনও বাংলাদেশের পাশে রয়েছে এবং মানবিক সহায়তা প্রদান ও অংশীদারদের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত। রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে এবং তাদের প্রত্যাবাসনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব অটুট থেকেছে। আন্তর্জাতিক বা আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, আমাদের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ও সহমর্মিতাপূর্ণ থেকেছে।”

এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের শ্রম ও নিষ্ঠা মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।”

রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, সেন্ডেল, থামি, থ্রি পিস, ওড়নাসহ নানা ধরনের পোশাক। এসব সামগ্রী ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং ৪ হাজার শিশুর মধ্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চায়না অ্যাম্বাসি ও রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা