ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১২:২৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:৩১:০১ অপরাহ্ন
শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা
 শিল্পকলা একাডেমির নাট্যশালার ফটকের সামনে নাট্যকর্মীদের একটি প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে শুক্রবার। ফলশ্রুতিতে  সন্ধ্যায় একদল উত্তেজিত তরুণের সঙ্গে নাট্যকর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷  গত ২ নভেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনে  নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী চলমান অবস্থান বন্ধ করে দেওয়ার ঘটনায় এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। শুক্রবারের হামলা প্রসঙ্গে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। সমাবেশের  শেষ দিকে সর্বজন শ্রদ্ধেয় নাট্যকার, নির্দেশক মামুনুর রশীদ বক্তব্য রাখছিলেন। এসময় একদল তরুণ উল্টো দিক  থেকে এসে অতর্কিতে আমাদের ওপর ঢিল ছুড়তে শুরু করে। উত্তেজিত হয়ে তারা স্লোগান  দেন, শিল্পকলায় তারা কাউকে নাটক করতে দেবেন না।   কামাল বায়েজিদের অভিযোগ, সেই দুর্বৃত্তদের নিবৃত্ত করতে গেলে কয়েকজন নাট্যকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত  করেছে। ওই তরুণর কোনো কথা শুনছিলেন না। তারা নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের শরিক বলে নিজেদের পরিচয়  দেয়। যদিও তারা কেউ শিল্পকলা বা মঞ্চনাটকের সঙ্গে যুক্ত  কেউ নন।   আমরা তাদের যতবার বলেছি, বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে নাটক চর্চার কোনো বিরোধ নেই, ততবার তারা আমাদের আক্রমণ করতে উদ্যত হয়েছে৷ আমাদের ওপর দফায় দফায় আক্রমণের চেষ্টা করা হয়েছে৷ 

শিল্পকলা একাডেমির প্রধান ফটকে ধাওয়া, পাল্টা ধাওয়ার এ ঘটনায় পরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। উত্তেজিত তরুণদের দলটি রাত ৮টা পর্যন্ত  সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির আশপাশের সড়কে অবস্থান নিয়েছিল বলে নাট্যকর্মীরা জানান৷সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ। সমাবেশের প্রায় শেষ দিকে মামুনুর রশীদের বক্তব্য চলাকালে ডিম ছুঁড়ে মারা হয়। 
এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাত আটটার দিকে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমীন বলেন, এ ঘটনার সঙ্গে শিল্পকলা একাডেমির সম্পৃক্ততা নেই। নাটকের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করেছিলো। এখন পরিবেশ শান্ত রয়েছে।

কামাল বায়েজিদ জানান, শুক্রবার বিকালে সমাবেশে হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রু থিয়েটার  ফেডারেশন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু