ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

শাশ্বত জানালেন বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৫২:০৫ অপরাহ্ন
শাশ্বত জানালেন বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা
ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছে পরিচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, যিনি ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর মতো জনপ্রিয় সিরিজ উপহার দিয়েছেন। এবার তিনি ফিরছেন নতুন সিরিজ ‘গুলমোহর’ নিয়ে, যা ইতোমধ্যে কাস্টিংয়ের জন্য আলোচনায় এসেছে। কারণ, এতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

চরকি’র সৌজন্যে আয়োজিত এক অনলাইন আড্ডায় শাশ্বত তুলে ধরেন বাংলাদেশে প্রথম আগমনের অভিজ্ঞতা। জানান, আকাশপথে বহুবার বাংলাদেশের ওপর দিয়ে গেছেন, কিন্তু সরাসরি আসা হয়নি। এবার প্রথমবার এসেই আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।

শাশ্বত বলেন, “এয়ারপোর্টে দুই কর্মকর্তা জিজ্ঞেস করলেন, কেন এসেছি। বললাম, শ্যুটিংয়ের জন্য। তখন তারা বললেন, বাংলাদেশে ঢুকতে দেবো না—চা না খেলে ঢুকতে দেবো না! এরপর চা খাইয়ে দিল। এমন মজার আতিথেয়তা আমার অভিজ্ঞতায় প্রথম।”

তিনি আরও বলেন, “এক সময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যেত। তখন থেকেই বাংলাদেশের টিভি নাটকের সঙ্গে পরিচয়। খুবই ভালো নাটক হতো, এখনো মনে আছে।”

জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শোনার পরই রাজি হয়ে যান শাশ্বত। এটি হবে বাংলাদেশের কোনো কনটেন্টে তার প্রথম কাজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী