ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

পুশ ইন বন্ধে ভারতকে চিঠি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৭:২২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৭:২২:৩৩ অপরাহ্ন
পুশ ইন বন্ধে ভারতকে চিঠি
চলতি মাসের শুরুতে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। কূটনৈতিক পর্যায়ে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, ৯ মে ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে দিল্লিকে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠায় বাংলাদেশ। এর আগের দুই দিন—৭ ও ৮ মে—ভারতের পক্ষ থেকে দুই দফায় বাংলাদেশে পুশ ইন করা হয় বলে অভিযোগ উঠে।

পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পুশ ইন কার্যক্রম সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং এর ফলে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ ধরণের ঘটনা দুই দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করতে পারে।

বাংলাদেশ আরও জানায়, এই ধরনের কার্যক্রম ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।

ঢাকা জানায়, যেসব ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা যাবে, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী কেবল তাদেরকেই ফেরত নেওয়া হবে। অন্যথা হলে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ায় ব্যাঘাত ঘটতে পারে।

বাংলাদেশ আরও বলেছে, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে নয়, তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত। পাশাপাশি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করাও সম্পূর্ণ অনুচিত।

এদিকে, সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সীমান্তে পুশ ইন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। এ বিষয়ে আমরা সতর্ক আছি এবং কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ