ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন: জেলেনেস্কি

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন
বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন: জেলেনেস্কি

তুরস্কের ইস্তাম্বুলে সম্ভাব্য রাশিয়া-ইউক্রেন শীর্ষ বৈঠককে ঘিরে জটিলতা তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অংশ না নিলে তিনি কোনো রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না। অর্থাৎ যদি পুতিন বৈঠকে থাকেন, তাহলেই তিনি যাবেন।এই শর্ত এমন এক সময়ে এসেছে, যখন রাতের আঁধারে হামলা চালিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করছে ইউক্রেনের ভ্যাম্পায়ার ড্রোন।জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা ‘ব্যর্থ’ বলে গণ্য হবে। রাশিয়া প্রস্তাবিত এই বৈঠক আয়োজনে তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে।


 

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইস্তাম্বুলে সরাসরি আলোচনার জন্য রুশ প্রতিনিধিদল প্রস্তুত। তবে ক্রেমলিন এখনও নিশ্চিত করেনি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যাবেন কি না।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বৈঠক থেকে ‘ইতিবাচক ফল’ আসতে পারে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে ‘অর্থনৈতিক সেবা খাতে নতুন নিষেধাজ্ঞা’ দেয়া হতে পারে।যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ) বলছে, রাশিয়ার কর্মকর্তারা ইতিমধ্যে বৈঠক বাতিলের জন্য শর্ত তৈরি করছেন।


 

 নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিকের মতে, পুতিনের উপস্থিতি নিয়ে তাদের (রাশিয়া) আশঙ্কাই বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেছেন, ‘রাশিয়ায় সবকিছু পুতিনের ওপর নির্ভরশীল। তাই আমি শুধু তার সাথেই সরাসরি কথা বলতে চাই।’দুই দেশের প্রেসিডেন্টের তরফ থেকে সন্মতি না আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে যাবার বিষয়টি সামনে আসবে। কেননা, এর আগে, বুধবার (৩০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র।


সূত্র: সিএনএন নিউজ


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা