ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

তাপপ্রবাহে জনসাধারণের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন
তাপপ্রবাহে জনসাধারণের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশ
চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।




বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদ কমিটির মাধ্যমে আজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।এতে আরও বলা হয়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।




একই বিজ্ঞপ্তিতে চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে বলে জানানো হয়। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

এদিকে টানা পাঁচদিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। এই গরমে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তাদের জন্য মসজিদ উন্মুক্ত রাখার নির্দেশ দিলো ডিএনসিসি।

 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম