ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

বদলে গেল গুগল

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১১:৫৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১১:৫৬:০৪ পূর্বাহ্ন
বদলে গেল গুগল
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় এক দশক পর তাদের বহুল পরিচিত লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ (জি) লোগোকে আরও রঙিন ও সমন্বিত রূপে উপস্থাপন করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠানটির সিগনেচার চারটি রঙ — লাল, হলুদ, সবুজ এবং নীল নতুনভাবে একত্রে মিশে গেছে।




নতুন লোগোটির প্রথম ঝলক পাওয়া যায় চলতি বছরের ১১ মে। ওইদিন আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পর অনেক ব্যবহারকারী লোগোর নতুন রূপ দেখতে পান। পরদিন ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপেও বিটা সংস্করণ আপডেটের মাধ্যমে নতুন ডিজাইনটি দেখা যায়।প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে সব ডিভাইসে নতুন লোগো চালু হবে। শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন 'ফ্যাভিকন' (ছোট আইকন) হিসেবে এটি প্রতিস্থাপিত হবে।




বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটিরও বেশি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগলের লোগো শুধু একটি চিহ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল আইডেন্টিটি — যা প্রযুক্তি, তথ্য ও নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে। ফলে এই লোগোর যেকোনো পরিবর্তনই বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।



এর আগে গুগল তাদের লোগোতে সর্বশেষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্যবাহী 'শেরিফ' টাইপফেস বাদ দিয়ে আধুনিক, ক্লিন ও ডিজিটাল-ফ্রেন্ডলি ‘Product Sans’ ফন্ট বেছে নেয়। সেইসঙ্গে ছোট হাতের ‘g’ বাদ দিয়ে বৃত্তাকারে বড় হাতের ‘G’ আইকন চালু করে, যা পরে গুগলের অ্যাপ ও অন্যান্য পরিষেবার চেহারা বদলে দেয়।



গুগলের ভাষ্য অনুযায়ী, ডিভাইসভিত্তিক ব্যবহারযোগ্যতা, আধুনিক ডিজিটাল পরিবেশ এবং বিভিন্ন ইনপুট মাধ্যমের উপযোগিতা (যেমন — টাচ, টাইপ, ভয়েস) বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।নতুন লোগোতে চারটি রঙ একত্রে আরও গতিশীলভাবে যুক্ত হয়েছে, যা প্রতিষ্ঠানটির উন্মুক্ততা, বৈচিত্র্য ও প্রযুক্তিগত উদ্ভাবনকে প্রতিফলিত করে। এটি একাধারে উজ্জ্বল, সহজবোধ্য এবং গ্রাহকবান্ধব, যা যেকোনো স্ক্রিনে সমানভাবে মানানসই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’