ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ মুজিকা মারা গেছেন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০১:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০১:০৯:৫৮ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ মুজিকা মারা গেছেন
উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা মারা গেছেন। তিনি ‘পেপে’ নামে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিশ্বজুড়ে বামপন্থিদের কাছে এক কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেছেন। তার বিনয়ী জীবনযাত্রার কারণে বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত ছিলেন।খাদ্যনালীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পর চলতি মে মাসের শুরুতে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল।
 


উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি এক্স হ্যান্ডলে তার মৃত্যুর খবর জানান। শোকবার্তায় বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের কমরেড পেপে মুজিকার প্রয়াণের খবর জানাচ্ছি। প্রেসিডেন্ট, রাজনৈতিক কর্মী, পথপ্রদর্শক এবং নেতা। প্রিয় বন্ধু, আপনাকে আমরা খুব মিস করব।’তিনি আরও লিখেছেন, ‘আপনি আমাদের যা দিয়েছেন তার জন্য এবং জনগণের প্রতি আপনার গভীর ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’এই রাজনীতিবিদের মৃত্যুর কারণ জানা যায়নি তবে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন।প্রেসিডেন্ট হিসেবে তার সরল জীবনযাপন, ভোগবাদের সমালোচনা এবং বেশ কয়েকটি সামাজিক সংস্কারমূলক প্রচারণা চালানোর জন্য জনপ্রিয় হয়ে ‍ওঠেন।  



 
তার সময়ে গাঁজার বিনোদনমূলক ব্যবহারকে বৈধতা দেয়  উরুগুয়ে। এসবের মধ্য দিয়ে মুজিকা ল্যাটিন আমেরিকা এবং তার বাইরেও একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন।তরুণ বয়সে, মুজিকা উরুগুয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন, যা পরবর্তীতে তার সরকারের মধ্য-ডানপন্থী বিরোধী দলে পরিণত হয়।১৯৬০-এর দশকে, তিনি গেরিলা গ্রুপ টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট (এমএলএন-টি) প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।
 
এরপর কিউবার বিপ্লব এবং আন্তর্জাতিক সমাজতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে, এমএলএন-টি উরুগুয়ের সরকারের বিরুদ্ধে গোপন প্রতিরোধের একটি প্রচারণা শুরু করে।এই সময়ের মধ্যে, মুজিকা চারবার ধরা পড়েন। এর মধ্যে ১৯৭০ সালে, তাকে ছয়বার গুলি করা হয় এবং তিনি প্রায় মারা গিয়েছিলেন।২০০৫ সালে, তিনি উরুগুয়ের বামপন্থি জোট ফ্রেন্টে আম্পলিওর প্রথম সরকারের মন্ত্রী হন। ২০১০ সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হন।
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা