ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

মার্ক জাকারবার্গের জন্মদিন আজ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:৩৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:৩৩:২৩ অপরাহ্ন
মার্ক জাকারবার্গের জন্মদিন আজ
মার্ক জাকারাবার্গের ৪০তম জন্মদিন আজ বুধবার (১৪ মে)। তাঁর পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। ১৯৮৪ সালের আজকের এইদিনে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তরুণ এই প্রযুক্তিবিদ। তিনি ফেসবুকের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নিয়ন্ত্রক অংশীদার।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাকারবার্গ এবং তাঁর সহপাঠী এডুয়ার্ডো স্যাভেরিন, এন্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিটজ ও ক্রিস হিউজের সঙ্গে মিলে ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন। মাত্র ২৬ বছর বয়সে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন জাকারবার্গ। 



১৯৯০ সালে বাবার মাধ্যমে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি জাকারবার্গের। হার্ভার্ডে তাঁর দ্বিতীয় বর্ষ চলাকালীন অক্টোবর ২৮, ২০০৩-এ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের ৯টি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন।তিনি দুটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীকে ভোট দিতে বলেন। ফেসম্যাশ সাইটে মাত্র চার ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২ হাজার ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন। ফলে ডাউন হয়ে যায় সার্ভার। সার্ভার হ্যাক ও ডাউন করার দায়ে মার্ক জুকারবার্গকে বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে। এরপরও থেমে থাকেনি ফেসম্যাশ। কোডিং তৈরি শুরু করেন। 





এতে সহায়তা করেন জাকারবার্গের বন্ধু কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র অ্যাডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস ও ক্রিস হিউজেস। অবশেষে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ডের ডরমিটরিতে ‘দ্য ফেসবুক’ চালু করেন তিনি।২০০৫ সালে ‘দ্য ফেসবুক ডটকম’ নাম পালটে কোম্পানির নাম রাখা হয় শুধু ‘ফেসবুক’। ২০১০ সাল সাল নাগাদ ব্যবহারকারী ৫০ কোটি ছাড়িয়ে যায়।২০১২ সাল নাগাদ ১০০ কোটি ব্যবহারকারীতে পৌঁছে। ২০০৭ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হন তিনি। ২০১০ সাল থেকে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিত্ব পুরষ্কারের অংশ হিসেবে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে জাকারবার্গের নাম ঘোষণা করেছে। ২০১৬ সালের ডিসেম্বরে জাকারবার্গ ফোর্বসের প্রকাশিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে ছিলেন।



২০২০ সালের নভেম্বর নাগাদ জাকারবার্গের নিট সম্পদ প্রায় ৯.৭ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসের তথ্যমতে, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।পড়াশোনা সূত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলার সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। ২০১২ সালে জাকারবার্গ তাঁর বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ে করেন। ওই বছরই চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন সম্পন্ন করেন প্রিসিলা। ২০১৫ সালে এই তারকা দম্পতির প্রথম মেয়ের জন্ম হয়। তার নাম ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ। আর দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ। ২০২৩ সালে ২৪ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন জাকারবার্গ। আর তৃতীয় মেয়ের নাম অরেলিয়া চ্যান জাকারবার্গ।

কমেন্ট বক্স
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর