ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জকিগঞ্জ সীমান্তে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৪:৩০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৪:৩০:৪৭ অপরাহ্ন
জকিগঞ্জ সীমান্তে ১৬ জনকে পুশইন করল বিএসএফ
সীমান্তে উত্তেজনার মধ্যে এবার সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।বুধবার (১৪ মে) সকালে জকিগঞ্জ সীমান্তের আটগ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু। তাদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন তারা।




বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা  দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোন পথে ভারতে গিয়েছিলেন, কীভাবে সেখানে বসবাস করছিলেন, এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করছে বিজিবি। 



জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে আটক করে বিজিবি।তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফ এর কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান লে.কর্নেল জুবায়ের আনোয়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে