ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ছাড়

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৪:৩৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৪:৩৬:৫২ অপরাহ্ন
জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ছাড়
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে চতুর্থ রিভিউ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে চলতি বছরের জুন মাসের মধ্যেই চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত মোট ১.৩ বিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে ছাড় হওয়ার আশা করা হচ্ছে।
বুধবার (১৪ মে) অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিময় হার ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয় অধিকতর পর্যালোচনার জন্য বিগত তৃতীয় রিভিউ শেষে সিদ্ধান্ত হয়েছিল যে, পরবর্তী দুই কিস্তি একত্রে ছাড় করা হবে। সে ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ রিভিউতে বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফ বসন্তকালীন সভায় আলোচনার ধারা অব্যাহত থাকে।



বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সকল বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে উভয় পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। চতুর্থ রিভিউয়ের স্টাফ লেভেল এগ্রিমেন্ট সম্পন্ন হওয়ায় আশা করা হচ্ছে আইএমএফ চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত ১.৩ বিলিয়ন মার্কিন ডলার একত্রে ছাড় করবে।




এতে আরও বলা হয়, আইএমএফের ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াও বিশ্ব ব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও প্রায় ২.০ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রত্যাশা করছে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এ অর্থ প্রাপ্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে যা মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।




উল্লেখ্য যে, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের ক্ষেত্রে যেসকল সংস্কার কর্মসূচি নেয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের নিজস্ব বিবেচনায় পরিকল্পিত এবং জাতীয় স্বার্থে গৃহীত। এ সকল সংস্কার কর্মসূচির ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম শুধুমাত্র কারিগরি সহায়তার মধ্যে সীমাবদ্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম