ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি: আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১১:২৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১১:২৯:৫২ পূর্বাহ্ন
মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি: আসিফ মাহমুদ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে হামলার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ ব্রিফিং চলাকালীন তার দিকে পানির বোতল ছুড়ে মারেন ছাত্রদের মধ্যে কোনো স্যাবোটাজ গ্রুপ। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (১৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।



পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, আমাদের নিজস্ব দায়িত্ব আছে সরকারে। মন্ত্রণালয়ের দাপ্তরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও, ছাত্রদের যে কোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের ভূমিকা পালন করি এবং সমঝোতার চেষ্টা করি।উপদেষ্টা লেখেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টিও আমার অফিসিয়াল দায়িত্বের আওতায় পড়ে না। কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোগ নিয়েছি।তিনি আরও লেখেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি। ভাই তো চাইলেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’ বলে এড়িয়ে যেতে।

 

এর আগে, বুধবার বেশ কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে রাতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে রাতে ছাত্রদের ব্রিফিং করতে আসেন উপদেষ্টা মাহফুজ। সেখানে তার ওপর হামলা হয়। 




এদিন ব্রিফিংয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসনের সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। তারা তিনটি দাবি দিয়েছেন। সেগুলোর যৌক্তিকতা আছে কি নেই, এটি শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে। যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটে আছে, আমাদের সরকার তা সুনজরে দেখবে। আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা ৭০ শতাংশ করা হয় দাবি তুলেছেন। সেটা কত শতাংশ করা যায়, সেটাও আলোচনাসাপেক্ষ। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করার কথা বলেছেন। আমরা আশা করি, শিগগিরই কাজগুলো হবে। তবে আরেকটি দাবি হচ্ছে, বাজেট না কমানোর জন্য বা সামনে বাজেটে জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়। আমরা আশা করি, দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টক হোল্ডারদের সঙ্গে বসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত এ সমস্যা সমাধান হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের