ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সড়ক সাজাতে গিয়ে সাড়ে ৪৩ কোটি টাকা বিল বাকি রাসিকের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:১৮:০৪ অপরাহ্ন
সড়ক সাজাতে গিয়ে সাড়ে ৪৩ কোটি টাকা বিল বাকি রাসিকের
সড়কবাতি দিয়ে শহরকে আলোকিত করতে গিয়ে বিপাকে রাজশাহী সিটি করপোরেশন। মাত্র ২৩ কিলোমিটার পথ আলোকিত করতে গিয়ে বাড়িয়েছে বিদ্যুৎ বিলের দেনা। সাড়ে ৪৩ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বাকি বলে রাজশাহী সিটি করপোরেশকে অবহিত করেছে নেসকো কর্তৃপক্ষ।রাজনৈতিক সমঝতার জন্য এতদিন চুপ ছিল বলে জানিয়েছে নেসকো। আর সুশিল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের রাজনৈতিক প্রকল্প শুধু সরকারি সম্পদের অপব্যবহার নয়, এটা অপচয়। এর দায়ভার বহন করতে হবে জনসাধারণকে।তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমানো হচ্ছে সড়কে আলোক বাতির সংখ্যা।

‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ কিংবা ‘শিক্ষানগরী’ এসব কিছুকে ছাপিয়ে এক সময় দেশব্যাপী রাজশাহী আলোচনায় আসে নান্দনিক এসব সড়কবাতির জন্য। নগর অবকাঠামোর জন্য বরাদ্দকৃত তিন হাজার কোটি টাকার মধ্যে ১০৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ২০২১-২২ অর্থ বছরে নান্দনিক সড়ক বাতিগুলো স্থাপন করে রাজশাহী সিটি করপোরেশন। রাতের আঁধারকে যেন হার মানায় চীন, ইতালি থেকে নিয়ে আসা এসব সড়কবাতি। আলোর ঝলকানিতে শহর সাজাতে ২৩ কিলোমিটার পথ জুড়ে বসানো হয় আধুনিক এসব সড়কবাতি। আর এতেই করপোরেশনের কাঁধে চাপে সাড়ে ৪৩ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল। তবে এরইমধ্যে সড়কের বাতি কমিয়ে ফেলেছে সিটি করপোরেশন। একটির পর একটি বাতি জ্বালাচ্ছে তারা।

ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বাণিজ্যিক পরিচালন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, আমরা তাদের একটি চিঠি দিয়েছি। তাদের মোট বকেয়া সাড়ে ৪৩ কোটি টাকার বেশি। আমরা তাদের পরিশোধের জন্য জানিয়েছি। তারা এটি পরিশোধের উদ্যোগ নেবে।
তবে নাম না প্রকাশ করে নেসকোর এক উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, এতদিন রাজনৈতিক সমঝোতাই চলেছে, এখন প্রেক্ষাপট ভিন্ন। তাই এসব বকেয়া উদ্ধারে আমরা তৎপর হয়েছি।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমানো হচ্ছে অতিরিক্ত সড়ক বাতি।তিনি বলেন, এটা ঘিঞ্জিভাবে লাগানো হয়েছে। সৌন্দর্য্য বর্ধনের নামে অর্থ অপচয় করা হয়েছে। আমরা এগুলো নিয়ে কাজ শুরু করেছি।

রাজশাহী জেলা সুজনের সমন্বয়ক মিজানুর রহমান বলেন, বাড়তি এই টাকা সিটি করপোরেশনের জনগণের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য থেকে আদায় করা হবে। এই বাতিগুলো ছিল রাজনৈতিক প্রকল্প। এমন বিলাসিতার খেসারত দিতে হবে খোদ নগরবাসীকে। এটি কাম্য নয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা