ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাম্যর মৃত্যুতে ঢাবিতে বৃহস্পতিবার শোক : অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:২৭:৫০ অপরাহ্ন
সাম্যর মৃত্যুতে ঢাবিতে বৃহস্পতিবার শোক : অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুতে বৃহস্পতিবার (১৫ মে) ঢাবিতে শোক দিবস পালন করা হবে। এদিন অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার শাহরিয়ার সাম্যর স্মৃতিতে শোক দিবস ঘোষণা করছি। একইসঙ্গে অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।




উপাচার্য আরও বলেন, শিক্ষক হিসেবে শাহরিয়ার আলম সাম্যর মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে মাথায় রেখে এর নিরাপত্তার জন্য বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে আছে গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবুও আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানে রাজু ভাস্কর্যের পেছনের গেট বন্ধ করতে। বহিরাগত যানবাহন নিযন্ত্রণে আমরা কাজ করেছি। কিছু সফলতা এসেছে কাজে। কোনো কোনো ক্ষেত্রে আর একটু সহযোগিতা পেলে আরও কার্যকর সফলতা পাওয়া যেত।




তিনি সোহরাওয়ার্দী উদ্যান প্রসঙ্গে বলেন, আমরা আজকের মিটিংয়ে গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে মিটিং করে তাদের সাহায্য চেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টিএসসির রাজু ভাস্কর্যের পেছনের সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ করে ওখানে দেওয়াল তুলে দেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিও সাহায্য করবে। সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। এগুলো মনিটরিং করবে গণপূর্ত বিভাগ ও ডিএমপি।




ঢাবি ভিসি আরও বলেন, রমনাকে মাথায় রেখে গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে ডিসিপ্লিনের মধ্যে আনা হবে। এটি করতে বাকি অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিযন্ত্রণে আনা হবে। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপি একটি পুলিশ বক্স স্থাপন করবে।উদ্যানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ হিসেবে তিনি বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা আমাদের ছাত্র হলেও ছাড় দেওয়া কোনো সুযোগ নেই। যত কঠিনই হোক, সবার সহযোগিতা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং কার্যকর করা হবে।



এসময় ঢাবি উপাচার্য হত্যার শিকার শাহরিয়ার আলম সাম্যর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস এবং অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা