ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৪:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৪:১৬:১৪ অপরাহ্ন
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব
বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসব ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। তার মতে, তবেই জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “গত নয় মাসে গণমাধ্যম অনেকটাই অগ্রসর হয়েছে। তবে গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সত্য প্রকাশের দায়িত্বও রয়েছে। এজন্য সোশ্যাল মিডিয়া গাইডলাইন অনুসরণ করা জরুরি, যাতে বস্তুনিষ্ঠতা বজায় থাকে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা যেন সবার জন্য নিশ্চিত হয়, সরকার সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। তা সে যে দলই করুক না কেন।”

এ সময় তিনি বলেন, “ড. ইউনূসের সমালোচনা করতে হলে তা হতে হবে গঠনমূলক। সাংবাদিকতায় নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যা গণমাধ্যমের টিকে থাকার পথ সুগম করবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ