ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৪:৪৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৪:৪৯:২৮ অপরাহ্ন
যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা
পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনের পর তৃতীয়বারের মতো উভয় দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় দুই পক্ষই আপাতত যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানা গেছে।

ডন নিউজের খবরে নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, বৈঠকে পাকিস্তান ও ভারতের সামরিক কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন এবং যুদ্ধবিরতি কার্যকর রাখতে সম্মত হন। তবে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই গণমাধ্যমে বিবৃতি দেয়নি।

এদিকে কূটনৈতিক সূত্র জানায়, যুদ্ধবিরতি কার্যকর রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি নেতারা রাজনৈতিক সদিচ্ছার উপর গুরুত্ব দিচ্ছেন। আগামীকাল পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে টানা চার দিন ধরে পাক-ভারত সীমান্তে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেন। তখন ভারত দাবি করে, তারা পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার